ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে বৈশাখ উদযাপন

ভূঞাপুরে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে বৈশাখ উদযাপন


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


ভূঞাপুরে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে বৈশাখ উদযাপন


টাঙ্গাইল:
ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ও ধর্মীয় পরিবেশে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজন করা হয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ফিলিস্তিনের মুসলিমদের জন্য বিশেষ দোয়া মাহফিল এবং ইসলামি সংগীত পরিবেশনা।সোমবার (১৪ এপ্রিল) কুঠিবয়ড়া ডিগ্রীরচর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুঠিবয়ড়া হাট প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় মোট ৮টি প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং বাকি অংশগ্রহণকারীদের মাঝে ইসলামি বই বিতরণ করা হয়।

অজুনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওমর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন থানা বিএনপির সহ-সভাপতি আক্তারুজামান আক্তার ফকির। করেন।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন কুঠিবয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আনিসুর রহমান। সহকারী বিচারক ছিলেন হাফেজ আব্দুল মজিদ ও হাফেজ রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আলিম, গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজি মোহাম্মদ ইয়াদুজ্জামান, অজুনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল বাছেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াজ হোসেন লাভলু, গাবসারা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, পহেলা বৈশাখে এমন ধর্মীয় আয়োজন তাদের নতুন প্রেরণা দিয়েছে।

আয়োজক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম (শফি ফকির) বলেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈশাখী মেলা উদযাপন অনুচিত। তাই আমরা এ দিনটিকে কোরআনের আলোয় উদযাপন করছি, যাতে আমাদের নতুন বছরের শুরু হয় দ্বীনি পরিবেশে।

হাট ইজারাদার ও সাধারণ সম্পাদক মো. তোতা মোল্লা বলেন, আমরা এসব বন্ধ করে ইসলামি মূল্যবোধ বজায় রেখে ইতিবাচক কর্মকা-ের মাধ্যমে বৈশাখ উদযাপনের উদ্যোগ নিয়েছি।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩০   ২৫৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ