ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে হত্যা মামলার আসামি রাবের হাতে আটক

মধুখালীতে হত্যা মামলার আসামি রাবের হাতে আটক


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


 

মধুখালীতে হত্যা মামলার আসামি রাবের হাতে আটক

ফরিদপুর: মধুখালীতে হত্যা মামলার আসামি সিয়াম (২০) কে আটক করেছে র‍্যাব ১০। সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ১৫/০৪/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট নতুন বাসস্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে হত্যা মামলার আসামী মোঃ সিয়াম শেখ (২০), পিতা-মোঃ আলাল উদ্দিন শেখ, সাং- মাঝকান্দি, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরো জানায়, গত ০৮/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ১৯:৪৫ ঘটিকায় ভিকটিম আব্দুল সাত্তার প্রামানিক (৭৫) এর নাতির সাথে পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সালাম প্রামানিকের চায়ের দোকানে আসামী সিয়াম (২০)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ ভিকটিমের ছেলে রুবেল প্রামানিক (৩৯)’কে মারধর করার একপর্যায়ে তার ডাক চিৎকারে ভিকটিমের ছেলেকে বাচানোর জন্য ভিকটিম সাত্তার প্রামানিক এগিয়ে আসলে আসামীগণ ভিকটিমকে বুকে ও পিঠে, ঘাড়ে, মুখে, এলোপাথারী কিল, ঘুষি এবং পেটে লাথি মেরে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে রুবেল প্রামানিক (৩৯) বাদী হয়ে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৫   ২৯১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ