ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংষ্কার:ববি হাজ্জাজ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংষ্কার:ববি হাজ্জাজ


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংষ্কার:ববি হাজ্জাজ

ঢাকা: জুলাই গণঅভ্যুথানের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংষ্কারের আকাঙ্খা এবং উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্ববর্তীকালীণ সরকারকে রাষ্ট্র সংষ্কারের মহতি উদ্যোগকে স্বাগত জানাই। তবে আমরা মনে করি, ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব ছিলো টেকসই ভবিষ্যত বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার করা। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংষ্কার।”
ববি হাজ্জাজ বলেন, “সাবেক কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সাথে একমত হতে পারি নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার এখতিয়ার রাখে। তবে সংবিধান সংষ্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশকৃত এনসিসির গঠন প্রক্রিয়ার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত নই এবং প্রয়োজনে এনসিসির সকল সদস্যের সম্মতিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে তার সাথে আমরা দ্বিমত পোষণ করেছি।”
তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশ সংষ্কার প্রতিবেদনে উঠে এসেছে আমরা তা প্রত্যাখান করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে দলনিরপেক্ষ ব্যক্তিকে মনোনীত করার বিষয়ে আমরা একমত নই। সংবিধানে বহুত্ববাদ সংযোজন নিয়েও আমাদের আপত্তি রয়েছে। রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সুপারিশ যেভাবে করা হয়েছে সেখানে জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের ভিন্নমত রয়েছে। সংবিধানে মৌলিক অধিকার প্রশ্নে ভারসাম্য এবং আনুপাতিকতা পরীক্ষার যে কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয়।”
ববি হাজ্জাজ বলেন, “নূন্যতম ১০% আসনে রাজনৈতিক দলগুলোকে তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটা অস্পষ্ট। এমপি পদে নির্বাচনে বয়স কমিয়ে ২১ করাটা বর্তমান বাস্তবতায় সম্ভব নয়। একজন সংসদ সদস্য একইসাথে সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না বলে যে সুপারিশ করা হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখনো বাস্তবায়নযোগ্য নয়।”
ববি হাজ্জাজ বলেন, “সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংষ্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি। উপজেলা জননিরাপত্তা অফিসার পদে একজন এএসপি পদমর্যাদার কাউকে নিয়োগ করার ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। একইসাথে আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু এবং জেলা পরিষদ বাতিলের প্রস্তাবের বিরোধিতা করেছি। রাজধানী মহানগর সরকার চালুর যে সুপারিশ করা হয়েছে সেখানেও আমাদের আপত্তি রয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৪   ২৭৪ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ