ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে শিক্ষার্থীর থাকায় লিখে দেয়ার দায়ে কক্ষ পরিদর্শক দণ্ডিত

চরফ্যাসনে শিক্ষার্থীর থাকায় লিখে দেয়ার দায়ে কক্ষ পরিদর্শক দণ্ডিত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


চরফ্যাসনে শিক্ষার্থীর থাকায় লিখে দেয়ার দায়ে কক্ষ পরিদর্শক দণ্ডিত

ভোলা: চরফ্যাসনে পরীক্ষার কক্ষে শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে মাওলানা হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি দন্ডিত ওই শিক্ষককে পরীক্ষার দ্বায়িত্ব থেকে অব্যহতি ও প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসা ৮ নম্বর কক্ষে আরবি দ্বিতীয় পত্র পরিক্ষায় এক শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা সারমিন মিথী এই দন্ডাদেশ প্রদান করেছেন । দণ্ডিত ওই শিক্ষক আসলামপুর কালিয়া কান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার পদে কর্মরত আছেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, দণ্ডিত শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ৮নং কক্ষের দাখিল আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।ওই কক্ষে আসলামপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। পরিক্ষা চলাকালীন সময়ে তিনি এক শিক্ষার্থীর খাতায় লিখে দেন। ওই কেন্দ্রে দ্বায়িত্ব প্রাপ্ত পরিদর্শক চরফ্যাসন সরকারী কলেজের অধ্যাপক ইকবাল হোসেন পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার সময় ওই শিক্ষককে হাতে নাতে আটক করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই শিক্ষককে অর্থদন্ডে দন্ডিত করেন এবং পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতিসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের আদেশ দেন ।

কেন্দ্র সচিব মাওলানা মো. নুরুল আমিন জানান, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমার কেন্দ্রে ১৪টি পরীক্ষাকক্ষে নকলমুক্ত পরিবেশে পরীক্ষাগ্রহন নিশ্চিত করা হয়েছে।তারপরও ভুল বুঝাবুঝি থেকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
এদিকে চর আইচা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে মো.শাহীন নামের একজন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র সচিব মো.শহীদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা সারমিন মিথী জানান, পরিক্ষার কেন্দ্রে শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার অভিযোগে তাতে অর্থদণ্ডিত করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩৯   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ