ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধার

তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধার

ভোলা: লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় এক বৃদ্ধ কৃষক চরে গেলে ওই যুবককে দেখেন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে করে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তার পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দ বাজার এলাকার একজন ব্যবসায়ী। তার নাম শাহিন।
লালমোহন হাসপাতালে আসা শাহিনের ফুফু শ্বাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন গত ৪দিন ধরে নিখোঁজ ছিল। আনন্দ বাজারে সে প্রতিদিনের মতো দোকানে আসে। ওইদিন কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শাহিনের আর কোন খোঁজ পাওয়া যায়নি। আত্বীয় স্বজনের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাকে হা-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনা হযেছে শুনে তারা হাসপাতালে আসেন। শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে ভোলা সদর হাসপাতালে পাঠান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামের এক যুবককে নাজিরপুরের চর থেকে হাসপাতালে আনা হয়েছে। এবিষয়ে অনুসন্ধান চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০১:৩৬   ৩৩৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ