ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » এই দেশ কারো বাপ-দাদার না: শামা ওবায়েদ

এই দেশ কারো বাপ-দাদার না: শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


এই দেশ কারো বাপ-দাদার না: শামা ওবায়েদ

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েবদ ইসলাম রিংকু বলেছেন, এই দেশ কারো বাপ-দাদার না। এই দেশ আমাদের সকলের। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। গত ১৫ বছর আন্দোলনের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত-নিহত হয়েছে। বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মহতির কারণে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।

তাই এই বছর সব ধর্ম বর্ণের মানুষ নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধিনভাবে পালন করতে পারে নাই। কারণ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ জন্তু। ৭১ যেমন দখল করে তারা প্রত্যেকদিন চেতনা বিক্রি করে খেতো। বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল।

বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে  মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। নিজে একজন আপোসহীন হওয়ার কারণে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে। তারেক রহমান একজন মুক্তিযোদ্ধা ও রাস্ট্রপতির সন্তান। তিনি তার সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে আসছেন। অতএব আমরা চাই এই বছরটি হোক গণতন্ত্র প্রতিষ্ঠার বছর।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, শাহিনুর রহমান, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, কামরুল ইসলাম, বালাম হোসেন, মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, ছাত্রদল নেতা , সাইফুল আলম, আনিছুর রহমান তাজুল, রেজাউল ইসলাম রাজ সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:১৬:৫৮   ৩০৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ