ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়

মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়

ভোলা: মনপুরা উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনার’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি ও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, বিভাগীয় সহকারী কমিশনার (বিভাগীয় কমিশনারের একান্ত সচিব) ফারহান ফাইয়াজ।

মতবিনিময় সভায় মনপুরা উপজেলার বিদ্যুৎ সমস্যা, সরকারি কর্মচারিদের আবাসন সংকট, বেড়ি বাঁধ প্রকল্পে পাকা রাস্তা বহাল রাখা, জেলেদের নৌকা সংরক্ষন বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, পুরোহিত ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এক সরকারি সফরে বরিশাল বিভাগীয় কমিনার মনপুরায় আসেন। তিনি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। মনপুরা ডাকবাংলোতে রাত্রিযাপন করেন তিনি। পরে মতবিনিময় সভা শেষে তিনি মনপুরা ত্যাগ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২২:১৮   ২২৯ বার পঠিত  | ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ