ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় লবন পানির আগ্রাসন থেকে রক্ষায় কৃষকদের অবস্থান কর্মসূচি পালন

কলাপাড়ায় লবন পানির আগ্রাসন থেকে রক্ষায় কৃষকদের অবস্থান কর্মসূচি পালন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় লবন পানির আগ্রাসন থেকে রক্ষায় কৃষকদের অবস্থান কর্মসূচি পালন

পটুয়াখালী: কলাপাড়ায় লবন পানির আগ্রাসন থেকে রক্ষায় নতুন স্লুইসগেট নির্মাণ, রক্ষনাবেক্ষন, দখলমুক্ত ও বোরোধান সরকারী ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয়ের দাবিতে অবস্থান ধর্মঘট পালন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা।

বুধবার ১৬ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করাহয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন) বাংলাদেশ কৃষক সমিতি ডাল্বুগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক মো.শহীদুল ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য মো.আলতাফ হোসেন গাজী,ও কৃষক আবুল কালাম হাওলাদার।

এসময় বক্তারা বলেন, গত আট বছর যাবৎ কৃষকরা লবন পানির আগ্রাসন থেকে রক্ষা ও অতিবৃষ্টির জলাবদ্ধতা অপসারনের জন্য উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি করে আসছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাতে ভ্রুক্ষেপ করছে না, বরাদ্দ নেই বলে তারা নানা টালবাহানা করছে। তাই অবস্থান ধর্মঘট থেকে কৃষকরা দাবি তুলেছে আগামী ২৫ /২৬ অর্থ বছরের বরাদ্ধের মাধ্যমে উপজেলার সকল খালের স্লুইসগেটের কপাট নির্মাণ ও প্রয়োজনীয় জায়গায় নতুন স্লুইসগেট করে দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুসিয়ারী দেন তারা।

অবস্থান ধর্মঘট শেষে পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি পেশ করাহয়।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সদস্য কমরেড নাসির তালুকদার উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৮:০৫   ২৫৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ