ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


কয়রায় কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

খুলনা: কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের গ্র্যাজুয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে হায়াতখালি বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প ২০২৩ সালের এপ্রিলে শুরু হলেও, দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নেই বললেই চলে। সড়কের শুরুতে কিছু নিম্নমানের খোয়া ও বালু ফেলে কাজ শুরু করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্স হঠাৎই গা ঢাকা দেয় গত বছরের ৫ আগস্টের পর থেকে।

স্থানীয়রা অভিযোগ করেন, শুধু বালির কাজ করেই প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকার বিল উত্তোলন** করেছে ঠিকাদার মো. শহিদুল ইসলাম সোহেল (ওরফে পিল সোহেল)। অভিযোগ রয়েছে, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রভাব খাটিয়ে এবং অস্ত্রের ভয় দেখিয়ে বিল আদায় করেন তিনি। নিম্নমানের কাজের প্রতিবাদ করলে স্থানীয়দের হুমকি ও চাঁদাবাজি মামলার ভয় দেখানো হতো বলেও অভিযোগ তাদের।

সরেজমিনে দেখা গেছে, ৩.৭৭৫ কিমি দীর্ঘ সড়কজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। শুকনো মৌসুমে ধুলার কারণে নাকাল হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও ছোট শিশুরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পথ চলতে বাধ্য হচ্ছে।

মঠবাড়ি গ্রামের বাসিন্দা মাস্টার হারুন অর রশিদ বলেন, “অনেক বছর ধরে এই রাস্তায় যাতায়াত করি, কিন্তু এমন দুরবস্থা আগে কখনো দেখিনি। বর্ষায় কাদা, শুকনোয় ধুলো। কাজের নামে মানুষকে বিপদে ফেলেছে ওরা।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে প্রকল্পটির জন্য ৪ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৭৪৪ টাকার চুক্তি হয়। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ৫ এপ্রিল ২০২৪। তবে এলজিইডির তথ্যমতে, একাধিকবার তাগিদ ও ২৮ দিনের চূড়ান্ত নোটিশ দিয়েও কোনো সাড়া মেলেনি ঠিকাদারের পক্ষ থেকে। ফলে এলজিইডি ইতোমধ্যে কাজ বাতিলের সুপারিশ করেছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মালিক মো. শহিদুল ইসলাম সোহেল বর্তমানে একাধিক মামলার পলাতক আসামি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত এ সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৫:০৭   ২০২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ