ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল: ভূঞাপুরে বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫ টায় ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্টেশন সুত্রে জানা যায়, কালিহাতী উপজেলার সোনাকান্দর গ্রামের তৈয়ব ফকিরের ছেলে রাকিব (২৬) ভূঞাপুর রেলওয়ে স্টেশনে বিকেলে প্লাটফর্মে বসে ছিল ও ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলো।

পরে জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি ভূঞাপুর স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপ দেয় ওই যুবক। পর মূহুর্তেই তার দেহ থেকে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলস্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে ভূঞাপুর থানা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল কাদের বলেন, যুবকটি মাদকাসক্ত ছিলো। ট্রেন আসার সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের নিকট হস্তান্তর করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:১২   ৩৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ