ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

গাজীপুর: কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তুমলিয়ার ইউনিয়নের টেক মানিকপুরের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষক মো. শুক্কুর আলীর (৫০) বাড়ি কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড বড়নগর এলাকায়। তবে বিয়ের পর থেকে তিনি দীর্ঘদিন যাবত টেক মানিকপুরে তার শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বাস করছিলেন। তিনি তুমুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ইব্রাহিমের পিতা।
স্থানীয়রা জানায়, নিহত মো. শুক্কুর আলী ধান কাটার জন্য দুপুরে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায়। ধান কাটা অবস্থায় বৃষ্টির সাথে আকম্মিক বজ্রপাত হতে থাকে। এক পর্যায়ে তার উপর বজ্রপাত হলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পড়ে তার সাথে থাকা সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০৩   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ