ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ছাগল নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত ৪

কলাপাড়ায় ছাগল নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত ৪


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় ছাগল নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত ৪

পটুয়াখালী: কলাপাড়ায় বাড়িতে ছাগল ঢুকে যাওয়ায় দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় উপজেলা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের হাওলাদার মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন, আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, আলো বেগম (৪০), আখি (২০), আব্বাস (৫০), ফাতেমা বেগম (৪১)। এদের মধ্যে আলো বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত আলো বেগমের মেয়ে আখি চৌধুরী বলেন, সোমবার বিকেলে আমাদের ছাগল আব্বাসের বাড়িতে ঢুকে পড়লে ছাগলটিকে লাঠি দিয়ে পিটায়। এতে ছাগলটির বিভিন্ন স্থানে যখম ও পা ফুলে ওঠে । মঙ্গলবার রাত নয়টার দিকে ছাগলটিকে নিয়ে আসতে গিয়ে ছাগলটিকে কেন মারা হলো এ বিষয়ে আব্বাসকে জিজ্ঞেস করলেই কথা কাটাকাটির একপর্যায়ে কোন কিছু বুঝে ওঠার আগেই আব্বাস তার স্ত্রী ফাতেমা, ছেলে সজীব আমার মাকে লাঠি দিয়ে মারতে থাকে। মাকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকেও মারধর করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতাল ভর্তি করান। আমার ভাই সানি, বোন সাবিনা ঢাকা থেকে বুধবার সকালে আমাদের দেখতে হাসপাতালে আসলে আব্বাসের ছেলে সজীব ও রাজিব দ্বিতীয় দফায় আমাদেরকে মারধর করে।

আহত আব্বাস হাওলাদার বলেন,  মঙ্গলবার রাতে আলো ও তার মেয়েকে নিয়ে ছাগলটি নিতে আসলে আমার স্ত্রী ফাতেমা বলেন ছাগলটি রাতে নেওয়ার দরকার নাই, সকালে নিয়ে যাবেন। এতে তারা রাজি না হয়ে সে আমাদের গালাগালি করে ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রী ফাতেমাকে মারধর করে। আমার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকেও মারধর করে দেওয়া আমার অন্ডকোষ চেপে ধরে তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি।

বুধবার সকালে হাসপাতালের নার্সের কাছ থেকে আমার ছেলে সজিব বিছানার চাদর ও বালিশ আনতে গেলে। আলো বেগমের ছেলে সানি মেয়ে সাবিনা, আখি মিলে আমার ছেলেকে মারতে থাকে। ডাক চিৎকারের শব্দ শুনে আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আমাকেও মারতে থাকে এক পর্যায় হাসপাতালের মেঝেতে ফেলে কিল ঘুষি লাথি মারে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাতে আমি হোন্ডা যোগে বালিয়াতলী থেকে ইট বাড়িয়াতে শানু হাওলাদার দোকানের সামনে আসলে দেখি অনেক মানুষের জটলা। শুনি এখানে আলো বেগম ও আব্বাসের সাথে মারামারি হয়েছে। রাস্তার উপর আলো বেগম পরে রয়েছে। শানু হাওলাদার আমাকে বলে ওদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাও। আমি তাদেরকে নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি। আজ সকালে হাসপাতালের মধ্যে আব্বাস ও আলো বেগমের মারামারি আবার ঘটনা ঘটে। আমি উভয়পক্ষের লোকদের সরিয়ে দেই। পরিবেশ শান্ত করার চেষ্টা করি।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনঅনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:৪০   ৪২৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ