ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে শহীদ পরিবারকে জেলা পরিষদের ৩০ লাখ টাকা অনুদান

পটুয়াখালীতে শহীদ পরিবারকে জেলা পরিষদের ৩০ লাখ টাকা অনুদান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫


পটুয়াখালীতে শহীদ পরিবারকে জেলা পরিষদের ৩০ লাখ টাকা অনুদান

বরিশাল: পটুয়াখালীতে শহীদ পরিবারের পাশে জেলা পরিষদ, ৩০ লাখ টাকা অনুদান। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১৫ জন বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালী জেলা পরিষদ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহেল।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আরিফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা রুবাইয়াৎ জাহান, জেলা প্রশাসনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা।
জেলা প্রশাসক এসময় বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক মহামূল্যবান ইতিহাস। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি শহীদদের কবর সরকারি খরচে পাকা করার ঘোষণা দেন এবং আহতদের দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাসও দেন। এসময় শহীদ পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:১২   ২২১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ