ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে শিশুর রহস্যজনক মৃত্যু

বাউফলে শিশুর রহস্যজনক মৃত্যু


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


 

 

বাউফলে শিশুর রহস্যজনক মৃত্যু

 

পটুয়াখালী: বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে ১৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আয়শা নামের ওই শিশুকে অচেতন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মা মীম আক্তার (২০) জানান, তার কন্যা আয়শা খেলাধুলার সময় বিছানা থেকে পড়ে যায়। এরপরই তিনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শাম্মী ইসলাম তরণ বলেন, ‘শিশুটির মা বলছেন, খাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। কিন্তু শিশুর শরীরের চিহ্ন ও আঘাতের ধরন তার বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি আমাদের সন্দেহের উদ্রেক করেছে।’তিনি আরও বলেন, ‘শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত হওয়া জরুরি। সেই অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছে।’

শিশুর মা মীম আক্তার দাবি করেন, তিন বছর আগে তার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার রোনান সাহেদ (২৪) নামের এক দিনমজুরের সঙ্গে। তার স্বামী বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে থাকেন। মাঝে মধ্যে বিভিন্ন নম্বর দিয়ে কল দেন। বিয়ের পর শাশুড়ি বিদেশ চলে গেলে তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে নিজের বাবার বাড়িতে চলে আসেন এবং দেড় বছর আগে সেখানে আয়শার জন্ম হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ পটুয়াখালী পাঠানো হবে।

 এল/আর

বাংলাদেশ সময়: ১৭:২৬:০৩   ৩০১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ