ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২

ঈশ্বরগঞ্জে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


 

ঈশ্বরগঞ্জে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার-২

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৫৫) ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্য খোকন মিয়া (৩৮) সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল২০২৫) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে আব্দুস সালাম ও খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা। সালাম ওই গ্রামের মৃত উসমান গণি মিয়ার ছেলে এবং খোকন মিয়া একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ আব্দুস সালাম এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্য খোকন মিয়াকে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৭:২০:৫০   ২০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ