ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যুবককের মৃত্যু নিয়ে ধুম্রজাল,এলাকায় উত্তেজনা

যুবককের মৃত্যু নিয়ে ধুম্রজাল,এলাকায় উত্তেজনা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


যুবককের মৃত্যু নিয়ে ধুম্রজাল,এলাকায় উত্তেজনা

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামের মঞ্জুরুল আলমের পুত্র সালাউদ্দিনের (২৪) রহস্যজনক মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। নিহত সালাউদ্দিনের পরিবার ও স্থানীয়দের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ডেকে নেয়া অভিযুক্তরা বলছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।
সরেজমিন অনুসন্ধানে জানাগেছে, গত ১১ এপ্রিল সন্ধ্যার পর চরচামটা গ্রামের মহিলউদ্দিনের ছেলে অনিক (২২), কদম আলীর পুত্র আরিফ হোসেন (২১) ও পার্শ্ববর্তী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ইটাভারা গ্রামের সামসুলের পুত্র সুজন (২২) বিয়ের বাজার করার কথা বলে আনন্দ বাজারের জাবেদের দোকান থেকে সালাউদ্দিনকে ডেকে নিয়ে যায়।

ওইদিন গত রাত ১১টার দিকে অনিক ও আরিফ নিহতের পিতা মঞ্জুরুলকে মোবাইল ফোনে জানায় সালাউদ্দিন সড়ক দুর্ঘটনায় অহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। পরদিন সকালে মঞ্জুরুল হাসপাতালে গিয়ে দেখে তার পুত্র আইসিইউতে চিকিৎসাধীন আছে। বেলা ২ টা ৪০ মিনিটে চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব নয় বলে অভিযুক্তরা নিহতের পিতার কাছ থেকে স্বাক্ষর নিয়ে আইসিইউ থেকে তাকে বের করে নিয়ে আসে।পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এরপর রাত ৮ টার দিকে ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।
ঘটনার ৩ দিন পর অনিকের বাড়ি থেকে নিহতের ফ্লাস দেয়া মোবাইল ফোন ও ব্লেড দিয়ে কাটা জামাকাপড় উদ্ধার করে এলাকাবাসী।
নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবী, সালাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনার কথা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে অভিযুক্তরা।
শনিবার( ১৯ এপ্রিল) অভিযুক্তদের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছ।
স্থানীয় ইউপি সদস্য মো.বিল্লাল হোসেন বলেন, অভিযুক্তরা ৩টি স্থানে মোটর সাইকেল দুর্ঘটনার কথাবলে। এলাকাবাসী ওই স্থানগুলোতে গিয়ে দুর্ঘটনার কোন প্রমান পায়নি। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার দাবী জানান তিনি।
এ ব্যাপারে সিংগাইর থানার শান্তিপুর তদন্তকেন্দ্রর আইসি পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা ঠিক হয়নি। প্রয়োজনে লাশ তুলে ময়নাতদন্ত করে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩০:২৫   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ