ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাল্যবিবাহ দেওয়ার দায়ে বরের বাবা কারাগারে

বাল্যবিবাহ দেওয়ার দায়ে বরের বাবা কারাগারে


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


বাল্যবিবাহ দেওয়ার দায়ে বরের বাবা কারাগারে

পিরোজপুর: কাউখালীতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বরের বাবাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সম্প্রতি উপজেলার সদর ইউনিয়নের বাসুরী গ্রামে মিলন ডাকুয়ার ছেলের সাথে ভান্ডারিয়ার উপজেলার নবম শ্রেণীর স্কুল পড়ুয়া এক ছাত্রীর সাথে বরের বাড়িতে বিবাহের আয়োজন করছিলেন।

এই সংবাদ পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বরের বাড়িতে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করে দিয়ে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বরের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপস্থিতি টের পেয়ে কনের বাবা, কনে ও বিয়ের বর পালিয়ে যেতে সক্ষম হয়।

আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বরের বাবাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কনের বাবা, কনে ও বিয়ের বরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, বরের বাবা মিলন ডাকুয়াকে পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৪:২৯   ১৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ