ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে সড়ক প্রশস্তকরণ ও স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন

মধুখালীতে সড়ক প্রশস্তকরণ ও স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫


মধুখালীতে সড়ক প্রশস্তকরণ ও স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন

ফরিদপুর: মধুখালী উপজেলার মেছড়দিয়ায় সড়ক প্রশস্তকরণ ও স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় বাজারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মেছড়দিয়া মোড় বাজারের সভাপতি এস. এম. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকরাম ফকিরের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. নূর নবী মিয়া, শিক্ষক মো. লিটন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত সরৎ, সাহাবুদ্দিন আহম্মেদ শাওনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মেছড়দিয়া মোড়টি গুরুত্বপূর্ণ হলেও এখানে স্পিডব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। এতে অনেককে মৃত্যুবরণ ও আবার কেউ পঙ্গুত্ব বরন করে মানবেতর জীবনযাপন করছেন। এর দ্রুত প্রতিকার না করা হলে আরও প্রাণহানি ঘটবে বলে আশঙ্কা করেন তারা। তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্পিডব্রেকার স্থাপন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকালে খুলনা থেকে ঢাকা গামি একটি গোল্ডেন লাইন পরিবহন মেছড়দিয়া মোড়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
উল্লেখ্য এই বাজারের সামনে দিয়ে মহাসড়কের উত্তর এবং দক্ষিন দিকে দুটো বাইপাস সড়ক বের হয়েছে যেখান দিয়ে বোমালমারি ও মধুখালী উপজেলার প্রায় বিশটি গ্রামের মানুষ অটো এবং ভ্যান যোগে যাতায়ত করে। যাদেরকে এই মহাসড়ক পার হতে হয়।

আর/ এস

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৫৫   ২৮৪ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ