ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


 স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল

বরগুনা: তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক (২৮)। এ ঘটনার একটি ভিডিও রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এঘটনা ঘটেছে। রেজাউল ওই গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে।
রেজাউলের পরিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সথে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক খুটি নাটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলে আসছে। এ নিয়ে গ্রামে উভয় পক্ষের পরিবারের মধ্যে সালিস বৈঠকও হয়েছে কিন্তু সুরাহা হয়নি।

এ নিয়ে রবিবার বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সালিশ বৈঠক বসে। বৈঠকে সালিশদার এবং উভয় পক্ষের পরিবারের সম্মতিতে রেজাউল সাথী দম্পতির ইতি টেনে তালাক হয়। ঘটনার দিন রাত ৯টার দিকে রেজাউল তার বাড়ির উঠানে খোলা জায়গায় চেয়ারে বসে ২২ লিটার দুধ দিয়ে গোসল করেন। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুধ দিয়ে গোসল করা রেজাউল ইসলাম বলেন, আমার স্ত্রী সাথীকে নিয়ে পারিবারিক ভাবে আমি বড় অশান্তিতে ছিলাম। তালাকের পর এখন শান্তি পাচ্ছি। তাই দুধ দিয়ে গোসল করেছি। এখন আমি পাপ মুক্ত হয়েছি। আমার মত এরকম অশান্তি যেন কারো ভাগ্যে না যোটে। যে কোন ভন্দ্র শান্ত মেয়েকে বিয়ে করে আমি আবার আমার নতুন জীবন গড়তে চাই। আপনারা সবাই দোয়া করবেন। তালাকের বিষয়ে তালাক প্রাপ্ত সাথী বেগম কোন মন্তব্য করতে চাননি।
রেজাউলের চাচাত ভাই সোহাগ হাওলাদার বলেন, ভাইকে পাপ মুক্ত করেছি। এখন পবিত্র ভাবে ঘওে তোলার জন্য দুধ দিয়ে গোসল করিয়েছি।
কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আমিসহ গ্রামের অনেক লোক একাধিকবার সালিস বৈঠকও করেছেন কিন্ত কোন সমাধান হয়নি। তাই রবিবারের বৈঠকে উভয় পরিবারের এবং সালিসদারদের সিদান্ত এবং সম্মতিতে তালাক হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫৪   ৩৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ