ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে বিনামূল্যে ২ হাজার ৭০০ কৃষক পেল সার পাট বীজ

ভূঞাপুরে বিনামূল্যে ২ হাজার ৭০০ কৃষক পেল সার পাট বীজ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


ভূঞাপুরে বিনামূল্যে ২ হাজার ৭০০ কৃষক পেল সার পাট বীজ

টাঙ্গাইল: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে তালিকাভুক্ত (নির্বাচিত) পাট চাষিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে প্রত্যায়িত পাট বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে রাসায়নিক সার ও পাটবীজ বিতরণ কর্মসূচি উদ্বোধনের আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (ভূঞাপুর) কামরুজ্জামান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক মো. মিজান উদ্দিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকী, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ইসরাত জাহান সিলু।

এতে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংবাদিক ফরমান শেখ ও মাহমুদুল হাসান, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক আকাশ তরফতারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে উপজেলার ২ হাজার ৭’শ কৃষক এসব উপকরণ পাচ্ছেন এবং তালিকাভুক্ত ৭৫ জন পাট চাষি কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পাট চাষ বিষয়ক নানাবিধ আলোচনা করেন বক্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৫   ২২৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ