ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ভাষানচর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন

হাতিয়ায় ভাষানচর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


হাতিয়ায় ভাষানচর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন

নোয়াখালী: হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের অন্তর্গত ভাষানচরকে বর্তমান সরকারের বিদ্যুৎ,জালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফায়জুল কবির খান সন্ধীপের সাথে দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ‘হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠন’। এ সময় তারা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের প্রধান সড়কে হাতিয়া উপজেলা পরিষদ ও দ্বীপ সরকারি কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ৩০টি সামাজিক সংগঠনের সদস্য প্রতিনিধি, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আনম নঈম শামীম খান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রভাষক মহিব্বুর রহমান,আয়াত হোসেন জুয়েল, ডাঃ মো.জোবায়ের, মো.ফজলে এলাহি হৃদয়, জুনায়েদ, ওমর ফারুক হিমেল, এম.এ রব, সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে ভাসানচরের উপর অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে নানান শ্লোগান দিয়ে বিক্ষুদ্ধরা বলেন, ভাসানচর একটি মিমাংসিত বিষয়। এটিকে সন্ধীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উসকানি দেওয়া হচ্ছে। এই বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছেন সন্ধীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ,জালানি ও খনিজ সম্পদ উপদেষ্ঠা ফাওজুল কবির খান। ভাসানচরের অবৈধ দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপ ও আঞ্চলিক শান্তি বিনষ্ট করায় তারা এ সময় উপদেষ্টা ফাওজুল কবির খানের পদত্যাগের দাবি করে।
১৯৫৪ সালে নোয়াখালী জেলা থেকে সন্ধীপ চট্টগ্রামের সাথে যুক্ত হয়। কিন্তু সাগরে জেগে উঠা নতুন এসব চর নোয়াখালী জেলার সাথে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভাসানচরের দিয়ারা জরিপের মাধ্যমে ৬টি মৌজায় অন্তর্ভুক্ত করা হয়। পরে হাতিয়া উপজেলাধীন বনবিভাগ ২০০২-২০০৩ সালে বনায়ন সৃজন করে। ইতিমধ্যে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প হিসেবে ভাসানচরকে হাতিয়া উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে নিরাপত্তাসহ রাষ্ট্রীয় সকল ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাসানচরকে সন্ধীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়াবাসী সংক্ষুদ্ধ ও সোচচার। ইতিমধ্যে ঢাকায় হাতিয়া দ্বীপ সমিতি ভাসানচর রক্ষা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:১৮   ২৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ