ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ

কাউখালীতে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


কাউখালীতে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালী উপজেলা ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়মূ বন্ধ করতে এক বছর যাবত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিশেষ সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২১ এপ্রিল সোমবার বেলা সাড়ে এগারোটায়
উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দারুস সুন্নত ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভূমি সেবা বিষয়ক সচেতনতামূল প্রশিক্ষণকর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসার বিভিন্ন শ্রেণী থেকে ১২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণ করেন। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুসুন্নাত কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মাদ্রাসার প্রভাষক, শিক্ষক, শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ বলেন, উপজেলার প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তা বৃন্দ স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে এবং সরকার নির্ধারিত ১১৭০ টাকা ফ্রি দিয়ে জমির নামজারি করা হয়।
ভূমি সংক্রান্ত কোনো কাজের জন্য সরকার নির্ধারিত টাকার চেয়ে কোন কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারি কমিশনার (ভূমি) কে অবহিত করার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন ভূমি সেবা সংক্রান্ত ব্যাপারে কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় তিনি ছাত্র-ছাত্রীদেরকে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। কর্মশালা শেষে প্রশিক্ষনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ কাউখালী ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪১:৫৬   ৪০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ