ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিএনপি’র মিছিলে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

বিএনপি’র মিছিলে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


বিএনপি’র মিছিলে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

দিনাজপুর: ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলার মামলায় রোববার (২০ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও তাঁতীলীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের সৈয়দ জাহিরুল হকের ছেলে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাইফুল ইসলাম কাজী (৪৪), শিবনগর ইউনিয়নের গঙ্গ প্রসাদ আলুরডাঙ্গা গ্রামের মৃত বাসুদেব প্রসাদের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি জগদীশ প্রসাদ (৪৫) ও কাজিহাল ইউনিয়নের বাজনাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ইউনিয়ন তাঁতী লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান (৩৩।

আওয়ামী লীগের তিনজন নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপি’র বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনায় বিষ্ফোরক আইনে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে আজ সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আদারতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৩   ১৭০ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
আগুন-লোহার টুংটাং শব্দে মুখর চারপাশ,দম ফেলানো সময় নেই কামারশালয়
নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রাজারহাটে জাতীয় বিজ্ঞান- প্রযুক্তি সপ্তাহ
উলিপুরের ক্ষীরমোহন এখন দেশ ছেড়ে বিদেশে



আর্কাইভ