ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপবেশের সময় স্বামী-স্ত্রী আটক

সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপবেশের সময় স্বামী-স্ত্রী আটক


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল ২০২৫


সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপবেশের সময় স্বামী-স্ত্রী আটক

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলার আমড়া পশ্চিমপাড়া সীমান্ত পথে রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় স্বামী ও স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চীনোড়া বামইন গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে অবিনাশ চন্দ্র (২৯) ও তার স্ত্রী জয়ন্তী রানী (২৮)।

রোববার (২০ এপ্রিল) রাতেই আটক স্বামী ও স্ত্রীকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনস্ত জলপাইতলী বিওপি ক্যাম্পের সদস্যরা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল জানান, আটক স্বামী-স্ত্রী নওগাঁ থেকে এসে ফুলবাড়ী সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে আজ সোমবার (২১ এপ্রিল) সকালে সীমান্ত অতিক্রম করার অপরাধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদেরকে আজ সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫১   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ