ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হাঁস পালনের প্রশিক্ষণ

চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হাঁস পালনের প্রশিক্ষণ


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হাঁস পালনের প্রশিক্ষণ

ফরিদপুর: পুষ্টির চাহিদা পূরণ ও মাংসের উৎপাদন বৃদ্ধিসহ চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে ফরিদপুরের বিভিন্ন চরাঞ্চলের নারীদের হাঁস পালনে সুফল ভোগীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের চর টেপুরাকান্দিতে হাঁস পালন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাস’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর’র পরিচালক ফরিদা ইয়াছমিন, ও প্রকল্প পরিচালক ডাঃ মোঃ আবদুর রহিম।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী (হাঁস পালন) বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চরণতলে নারীদের হাঁস পালনে দক্ষ করে গড়ে তোলা হবে। এতে একদিকে যেমন পরিবারের উপস্থিতির চাহিদা মিটবে তেমনি বাড়বে মাংসের উৎপাদন। এতে স্বাবলম্বী হবেন নারীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:০৭   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ