ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ শিক্ষক দিয়ে ৬ শিক্ষার্থীর ক্লাস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ শিক্ষক দিয়ে ৬ শিক্ষার্থীর ক্লাস


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ শিক্ষক দিয়ে ৬ শিক্ষার্থীর ক্লাস

পিরোজপুর: কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষক ও ৬ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের কার্যকলাপ চলছে।
মঙ্গলবার ২২ এপ্রিল সরেজমিনে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টিতে ৩জন শিক্ষক রয়েছে ও ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা মাত্র ৬ জন।
বিদ্যালয়ের কাগজে-কলমে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোন ছাত্র-ছাত্রী নেই, তৃতীয় শ্রেণীতে দুইজন ছাত্রী, চতুর্থ শ্রেণীতে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীতে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী সব মিলিয়ে বিদ্যালয়টিতে কাগজে-কলমে ৭ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান, বিদ্যালয়ের শিক্ষকদের আগ্রহ কম। কারণ তারা তো মাস গেলে বেতন পাচ্ছে। বিদ্যালয়ের আশেপাশে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না পক্ষান্তরে মাদ্রাসাগুলোর শিক্ষকরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের মাদ্রাসা ভর্তি করার চেষ্টা করে।

নাম প্রকাশে অনিচ্ছু এক নারী অভিভাবক জানান, শিক্ষকদের আগ্রহ কম থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার জানান, ভৌগলিক অবস্থা ও যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জানান, ভৌগোলিক সমস্যার পাশাপাশি শিক্ষকরা যদি আন্তরিক হত তাহলে উক্ত বিদ্যালয় ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি পেত।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিষয়টি আমার নজরে এসেছে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে বিদ্যালয়ে ২০ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বয় করা হইবে। এ ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:০২   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ