ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মৎস্য অভিযানে অবৈধ চাই ও জাল জব্দ

লালমোহনে মৎস্য অভিযানে অবৈধ চাই ও জাল জব্দ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


 

লালমোহনে মৎস্য অভিযানে অবৈধ চাই ও জাল জব্দ

ভোলা: লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নদীতে অভিযান চালিয়ে পাঙাশের পোনা নিধনকারী অবৈধ চাই এবং জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এই চাই ও জাল জব্দ করা হয়।

এ সময় ১টি পাঙাশের পোনা নিধনকারী অবৈধ চাই ও ৬ হাজার মিটার টাইগার জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ওই চাই এবং জাল ধ্বংস করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী মো. নূরনবী, অফিস সহায়ক খোকনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এবং ১১ জুন পর্যন্ত সমুদ্রে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৫৬   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ