ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের ওপর হামলার চেষ্টা

নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের ওপর হামলার চেষ্টা


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


 

নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের ওপর হামলার চেষ্টা

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করতে বাঁধা দেয়ায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকের ওপর হামলার চেষ্টা ও ধাওয়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষক শামছুল ইসলাম পরীক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত হওয়ার ভয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার গণিত পরীক্ষা শেষে স্কুল গেইটে।

শিক্ষকের দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, এস.এস.সি গণিত বিষয়ের পরীক্ষায় ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শামছুল ইসলাম। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা একে অপরের খাতা দেখাদেখি করে পরিক্ষা দিচ্ছিলো। এসময় দ্বায়িত্বে থাকা শিক্ষক শামছুল ইসলাম এগুলো থেকে বিরত থাকতে নিষেধ করেন। পরে পরিক্ষার্থীরা পরীক্ষা শেষে সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করার জন্য ধাওয়া করে। এসময় মোটরসাইকেল চালিয়ে শিক্ষক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে তিনি বিষয়টি প্রথমে কেন্দ্র সচিবকে জানান। তারা বিষয়টি দেখবেন বলে শিক্ষককে আশ্বস্ত করেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজারকে অবহিত করলে তিনি লিখিত অভিযোগের পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ও কেন্দ্র সচিব মো. সেলিম জানান, বিষয়টি অত্যান্ত ন্যাক্কারজনক। পরিক্ষা শেষে বিষয়টি জানতে পারি। বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরী ভিত্তিতে শিক্ষকদের সাথে কথা বলে কোন কোন শিক্ষার্থী জড়িত তাদের সনাক্ত করে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 এল/আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:১১   ১৬৯ বার পঠিত  |               







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ