ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দুর্বৃত্তদের নৃশংস হামলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

দুর্বৃত্তদের নৃশংস হামলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


দুর্বৃত্তদের নৃশংস হামলায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ঢাকা: চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান (৯০) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারবর্গ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান ২৫ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়ে পড়লে চাঁদপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন‍্য নেওয়া পথে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ।পরভর্তিতে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সোমবার (২৬ আগষ্ট) বাদ জোহর সংক্ষিপ্ত পরিসরে তাঁর জানাজা নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধার স্বজনরা ক্ষোভ নিয়ে বলেন, গত ৫ আগষ্টের ঘটনার পর তিনি খুব একটা বাড়ির বাহিরে যেতেন না।কিন্তু রবিবার (২৫ আগষ্ট) সন্ধ্যার আগে বাড়ির উঠানে বসে থাকার সময় কতিপয় দুষ্কৃতিকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রবীণ আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন প্রধানের উপর এই নিশংসয় হামলা চালায় ।ওই সময় তাঁর আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

মরহুমের স্ত্রী পারুল পারভিন(৭৩) বলেন, ওনাকে (জয়নাল আবেদীন প্রধান) এম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া পথে উনি মৃত্যুবরণ করেন।চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আওয়ামীলীগ করার কারণে তাঁকে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এছাড়া ওনার একমাত্র ছেলে পরিবার নিয়ে দীর্ঘদিন প্রবাসে থাকেন।

হামলার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে কেউ ভয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের উপর যারা হামলা করেছে তারা ছিলেন বহিরাগত এবং হামলা শেষে তারা নারায়ে তাকবীর,আল্লাহু আকবার বলে মিছিল করতে করতে পালিয়ে যায়।তবে স্থানীয়দের সহায়তায় এই হামলার ঘটনা ঘটেছে বলে ও অভিযোগ আছে।এই নিশংসয় হত্যাকান্ডের সাথে জড়িত সকল’কে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন মরহুম বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের স্বজনরা।

হামলাকারীদের বিচার চাওয়াতে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবার’কে স্থানীয় দুর্বৃত্ত প্রভাবশালী একটি মহল প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করছেন যা নিয়ে মরহুমের বীরমুক্তিযোদ্ধার পরিবার ভবিষ্যতে নিরাপত্তার জন‍্য উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:৩২   ৩৬২ বার পঠিত  |







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ