ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় গুলিতে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

আগৈলঝাড়ায় গুলিতে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


আগৈলঝাড়ায় গুলিতে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

বরিশাল: আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের জোড়া ব্রিজ এলাকায় ২১ এপ্রিল সোমবার সন্ধ্যায় র‌্যাবের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গুলিতে একাদশ শ্রেণীর ছাত্র সিয়াম মোল্লা নিহত ও চলতি এসএসসি পরিক্ষার্থী রাকিব মোল্লা আহত হয়। আহত রাকিব বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় র‌্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় দুটি মামলা দায়ের করেছে।

আহত ও নিহতের বিচার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল ২৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের সাহেবের হাট-রত্নপুর সড়কের জোড়া ব্রিজের মধ্যবর্তী স্থানে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেন।
এসময় নিহত সিয়াম মোল্লা মা জ্যোসনা বেগম বলেন, আমার ছেলে একজন ছাত্র। আমার ছেলে কোন মাদকের সাথে জড়িত না। র‌্যাব আমার ছেলেকে গুলিকরে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। ২১ এপ্রিল সোমবার সন্ধ্যার আগে র‌্যাব সদস্যরা রুবেল মোল্লা ও সৈকত মন্ডলকে আটকের চেষ্টা করে। এসময় তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আমার ছেলে এগিয়ে গেলে তাকে র‌্যাব গুলি করে হত্যা করে এবং আমার আত্মীয় রাকিব মোল্লাকে গুলি করে আহত করেছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহতের চাচাতো বোন মীম আক্তার, ভাবী নিসাত আক্তার, মামি আসমা বেগম, শিক্ষার্থী নিহারিকা মন্ডল, সফিউর রহমান, তামিম গাজী, আলী হোসেন, শাহাদাৎ হাওলাদার।
এসময় ঘন্টাব্যাপী মনব বন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সেলিম মোল্লা, সোহাগ মোল্লা, কবির হাওলাদার, ফাইজুল মোল্লা, শরিফুল ইসলাম, রায়হান মোল্লা, শাহীন হাওলাদার, আল-আমিন মোল্লা, লিমা আক্তার, মেরিনা বেগম, জামাল মোল্লা, মোঃ আলী হোসেন, শেখ সাহেলসহ প্রমুখ।
নিহত সিয়াম মোল্লা, কারফা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে। আহত রাকিব মোল্লা চলতি এসএসসি পরিক্ষার্থী, সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র একই গ্রামের খালেক মোল্লার ছেলে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:৫৯   ২৬৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ