ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ শেষে সহায়তাসহ চাবি হস্তান্তর

কলাপাড়ায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ শেষে সহায়তাসহ চাবি হস্তান্তর


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ শেষে সহায়তাসহ চাবি হস্তান্তর

পটুয়াখালী: কলাপাড়ায় পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ শেষে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর ও জরুরী খাদ্য সহায়তা প্রদান করেছে।

বুধবার (২৩ শে এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর বাজারে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)।

এসময় অতিথি ছিলেন, নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ কামরুজ্জামান শহীদ মাতুব্বর, নাওভাঙ্গা ফাজেল মাদ্রাসার শিক্ষক মো.আ.খালেক মিয়া,কলাপাড়া শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ও আলফাবেট কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শিক্ষানুরাগী মো.মোস্তফা জামান সুজন, কলাপাড়া সাংস্কৃতিক অংগনের পরিচিত মুখ বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মো.শামীম ব্যাপারী, কলাপাড়া ব্যাবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রোজীগার্মেন্টসের স্বত্বাধিকারী মোঃ মাহমুদুল হক সুমন, দলিল লিখক ও সমাজ সেবক মো.ওমর ফারক, কলাপাড়া জিহাদ গ্লাস হাউস এর স্বত্বাধিকারী মো.জহিরুল ইসলাম, সমাজ সেবক মো.মোতালেব মিয়া ও ইসলামি আন্দোলনের নেতা হাফেজ মো.সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মো.সোহাগ মাতব্বর, প্রবাসী মো.শাহীন মাতব্বর, ঠিকাদার মো.হানিফ হাওলাদার, ঠিকাদার মো.রহমান চৌকিদার, ইউনুস খান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত শেষে অতিথিরা সংগঠনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে এ কার্যক্রম আগামীতে আরও বেগবান করার পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ নীলগঞ্জ গ্রামের বাসিন্দা অসহায় আব্বাসউদ্দীনের জন্য পয়তাল্লিশ হাজার টাকা ব্যায়ে নির্মিত সাড়ে ১৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১০ ফুট প্রস্থের দোচালা বিশিষ্ট টিনশেড ঘরের চাবি ও জিহাদ গ্লাস হাউস এর পক্ষথেকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। একই সময় সংগঠনের ইমারজেন্সি তহবিল থেকে কলাপাড়া পৌরশহরের বাসিন্দা মৃত বাদল ডাকুয়ার স্ত্রীকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবন, হলুদ, মরিচ পিয়াজ, আলু এবং অতিথি মোস্তফা জামান সুজন ও শামীম ব্যাপারী পক্ষ থেকে ১৫০০ শত টাকা নগদ প্রদান করা হয়েছে।

পুরো অনুষ্ঠান পরিকল্পনা পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন, পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ ইভান মাতুব্বর।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৫৫:০৮   ২৪২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ