ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থাগিত, মিস্টি বিতরণ

কাঁঠালিয়ায় বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থাগিত, মিস্টি বিতরণ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫


কাঁঠালিয়ায় বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থাগিত, মিস্টি বিতরণ

ঝালকাঠি: চাঁদাবাজী ও দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরের দলীয় পদ স্থাগিত করায় মিছিল ও মিস্টি বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো.সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক পত্রে গত বুধবার (২৩ এপ্রিল) তার এ পদ স্থাগিত করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে, তার নিজ ইউনিয়ন উপজেলার আমুয়া বন্দরে মিছিল ও মিস্টি বিতরণ করা হয়। মিছিলটি আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ গেট থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তুষার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিস্টি বিতরণ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবদল নেতা ফজলে খোদা সুমন,পলাশ গোলদার, মাহবুব আলম শামীম, ছাত্রদল নেতা ইমরান গোলদার ও মামুন পোদ্দারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চিঠিতে উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট পতিত আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করা এবং দলের নেতাকর্মীদের অংশগ্রহনের নির্দেশ দেওয়াসহ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করার সুস্পষ্ট অভিযোগ প্রমাণ পাওয়া গেছে। এছাড়া যুবদল নেতা ফজলে খোদা সুমনকে আওয়ামী লীগের সাথে মামলায় আসামী করে হয়রানী করা, চাঁদাবাজী ও দলীয় শৃংখলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগ আনা হয়। এর আগে এ বিষয়ে জেলা কমিটি গত ৫ এপ্রিল আখতার হোসেন নিজাম মীরবহরকে শোকজ প্রদান করা হয়। উহার প্রেক্ষিতে গত ৬ এপ্রিল শোকজের জবাব দেন আখতার হোসেন। জবাব সন্তোষজনক না হওয়ায় তার দলীয় পদ স্থাগিত করা হয়।
আখতার হোসেন নিজাম মীরবহর বলেন, দলীয় শৃংখলা ভঙ্গ করে শুধুমাত্র ব্যাক্তি আক্রোশে জেলা কমিটি এ চিঠি দেয়। ২০-২৫ জন লোক মিছিল বের এবং মিস্টি খায়। এটা হাস্যকর ছাড়া কিছুই না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:২৬   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ