ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার শাস্তির দাবি

কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার শাস্তির দাবি


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার শাস্তির দাবি

পটুয়াখালী: কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরের শাস্তির দাবিতে পাল্টা মানববন্ধন সমাবেশ করা হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এর স্বপক্ষে এই মানববন্ধনে সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এসময় ক্রিড়া সংগঠক ইভান মাতুব্বরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, রাশেদ মোশাররফ কল্লোল, জেমস জানিব, নাজমুস শাকিব, মোস্তফা জামান সুজন, তানজিল জামান জয়, শামীম বেপারি, মাহবুবুল আলম নাঈম, শোয়েবুর রহমান প্রমুখ।

বক্তারা রবিউল আউয়াল অন্তরকে চাঞ্চল্যকর গুজব সৃষ্টিকারী ও কিশোর গ্যাং আখ্যা দিয়ে তার শাস্তি দাবি করেন। তাকে আইনের আওতায় আনারও দাবি করা হয়েছে, ইউএনও রবিউল ইসলামের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড করে অন্তর অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা ইউওএনওকে মানবদরদী হিসেবে উপস্থাপন করেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলামের অপসারণ দাবি করে ও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক রবিউল আউয়াল অন্তরের নেতৃত্বে কলাপাড়া ও মহিপুরের জনতার ব্যানারে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করা হয়। ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, রবিউল আউয়াল অন্তর, ছাত্র অধিকার পরিষদের মানবাধিকার বিষয়ক সহসম্পাদক বনি আমিন সিফাত প্রমুখ।

ওই মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও রবিউল ইসলাম কে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের দোষর হিসেবে আখ্যায়িত করেন। তার নেতৃত্বে একটি সিন্ডিকেট এখানে দুর্নীতির কর্মকান্ড করা হচ্ছে বলে দাবি করা হয়। এসময় মানববন্ধন শেষে পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম বলেন, ‘মূলত অন্তর অবৈধভাবে বালু উত্তোলনের সহায়তা চেয়েছিল। হাটবাজারের ইজারা চেয়েছিল। যেটা নিয়মের বাইরে গিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে তারা যা বলেছে তার ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

এবিষয়ে রবিউল আউয়াল অন্তর জানান, তিনি যা বলেছেন তার সত্যতা রয়েছে এবং সকল প্রমান সংরক্ষিত আছে। তিনি তার জায়গায় সঠিক অবস্থানে আছেন বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য ইতিপূর্বে রবিউল আউয়াল অন্তর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন। তাকে অপহরণ ও উদ্ধার নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল।

বৃহস্পতিবারের মানববন্ধনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা অন্তরকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মতামত ব্যক্ত করতে দেখা গেছে। তারা ইউএনওর স্বপক্ষে এসব মতামত ব্যক্ত করেন। বর্তমানে কলাপাড়ায় এ বিষয় টি আলোচনার বিষয়ে পরিনত হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:৫০   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ