ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫


মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

পটুয়াখালী: কলাপাড়ায় আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক ‘দৈনিক আমার দেশ’-এর মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে আমার দেশের কলাপাড়া ও কুয়াকাটা পাঠকমেলার যৌথ আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আমার দেশ-এর কুয়াকাটা প্রতিনিধি মাইনুদ্দিন আল আতিকের সঞ্চালনায় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাবেক সভাপতি জাহিদ রিপন, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুণ্ডু নিলয়, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, আমার দেশ-এর কলাপাড়া প্রতিনিধি আরিফ সুমনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, ‘মাহমুদুর রহমানের নেতৃত্বে ‘আমার দেশ’ পত্রিকা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক। তাঁকে এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।’

তাঁরা আরও বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলা-মামলার শিকার হচ্ছেন, তাদের পাশে সাংবাদিক সমাজ সবসময় থাকবে।’ এসময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৩   ২২০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ