ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ২৬ বছর পালিয়েও রক্ষা হলো না মৃত্যুদণ্ডপ্রাপ্ত জহিরুলের

২৬ বছর পালিয়েও রক্ষা হলো না মৃত্যুদণ্ডপ্রাপ্ত জহিরুলের


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫


২৬ বছর পালিয়েও রক্ষা হলো না মৃত্যুদণ্ডপ্রাপ্ত জহিরুলের

নারায়ণগঞ্জ: ছাব্বিশ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে র‌্যাবের জালে ধরা পড়লেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম (৪৫)। গ্রেপ্তার জহিরুল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। শুক্রবার বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে (২৪ এপ্রিল) ঢাকা আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবি এলাকার আব্দুল জলিলের ছেলে। সে ১৯৯৯ সালে আড়াইহাজার উপজেলায় একটি হত্যা মামলা (নং৫ (৩) ৯৯) এর অন্যতম আসামি জহিরুল ইসলাম আত্মগোপনে চলে যান। এর মধ্যে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। এর প্রেক্ষিতে র‌্যাব-১১ একটি চৌকস দল গোয়েন্দা তৎপরতার মাধ্যধে ঢাকার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলামকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এন আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:২৫   ২২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ