ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় দাখিল পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

মঠবাড়িয়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় দাখিল পরীক্ষার্থীকে ছুরিকাঘাত


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


মঠবাড়িয়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় দাখিল পরীক্ষার্থীকে ছুরাকাঘাত

পিরোজপুর: মঠবাড়িয়ার ওয়াহেদাবাদ গ্রামে শুক্রবার রাতে মাদক সেবনে বাঁধা দেয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৫) নামে এক দাখিল পরীক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।রাব্বি ওই গ্রামের মো. মনু হাওলাদারের ছেলে। সে উপজেলার নূরুন-আলা-নূর মাদ্রাসা থেকে চলমান দাখিল পরীক্ষা দিচ্ছিল।

আহত রাব্বির পিতা মো. মনু হাওলাদার জানান, একই গ্রামের মো. কালাই জমাদ্দারের ছেলে মো. হাসান (১৭) এবং মো. ছোমেদ জমাদ্দারের ছেলে মো. রানা (১৮) শুক্রবার সন্ধার পর তাদের বাড়ির সামনে বসে মাদক দ্রব্য সেবন করলে তার ছেলে রাব্বি বাড়ির সামনে বসে মাদক সেবন করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর হাসান ও রানা ধাড়ালো ছুরি দিয়ে রাব্বির মাথা, ঘার, হাত ও পেট কুপিয়ে রক্তাত্ব জখম করে। আহত রাব্বিকে ওই রাতেই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মনু হাওলাদার জানান।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, তিনি ঘটনা শুনেছেন, ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ
পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১০:১৮   ১৪২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ