ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রুটিপূর্ণ নির্মাণে প্রশ্নের মুখে হাজী সাদত আলী বিদ্যালয়ের নতুন ভবন !

ত্রুটিপূর্ণ নির্মাণে প্রশ্নের মুখে হাজী সাদত আলী বিদ্যালয়ের নতুন ভবন !


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


ত্রুটিপূর্ণ নির্মাণে প্রশ্নের মুখে হাজী সাদত আলী বিদ্যালয়ের নতুন ভবন !

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার হাজী সাদত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবনের কাজ এখনো শেষ না হলেও ইতোমধ্যে নির্মাণ ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দরজা-জানালার কাঠ নিম্নমানের হওয়ায় অনেক দরজায় ফাঁক ও ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে।

এলজিইডি অফিস সুত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতায় (১,২৮,৮৯,৮৮৯.২৬) এক কোটি আটাশ লাখ ঊননব্বই হাজার আটশো নব্বই টাকা ছাব্বিশ পয়সার চুক্তিতে হাজী সাদত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের কাজটি নেন নেত্রকোনার নাগড়ার এম/এস রিংকি এন্টারপ্রাইজ।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, দরজার কাঠের ফ্রেম ও প্যানেলের মাঝে বড়সড় ফাঁক বিদ্যমান, যা নির্মাণের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এছাড়া দরজা-জানালার কাঠ, রঙ, সীড়ির রেলিংসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসম্পূর্ণ কিংবা অতি নিম্নমানেরভাবে সম্পন্ন হয়েছে। শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডও নির্ধারিত মানের নয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনের ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান এম/এস রিংকি এন্টারপ্রাইজের প্রতিনিধি জীবন সাহা বলেন, প্রধান শিক্ষকের অভিযোগ সঠিক নয়। আমরা সরকারি প্রাক্কলন অনুযায়ী বিদ্যালয়ের নির্মাণ কাজ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন , লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। যেসব স্থানে গুণগত ত্রুটি পাওয়া যাবে, সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৫:১১   ২২২ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ