ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পাখিমারায় প্রাইভেটকারের চাপায় শিশু নিহত

পাখিমারায় প্রাইভেটকারের চাপায় শিশু নিহত


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


পাখিমারায় প্রাইভেটকারের চাপায় শিশু নিহত

পটুয়াখালী: কলাপাড়ায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পাখিমারা পানি জাদুঘরের সামনে পর্যটকবাহী প্রাইভেটকারের চাপায় ইব্রাহিম খলিল ওরফে জাবের(৭) বছরের শিশু নিহত হয়েছে।

শনিবার(২৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। জাবের কুয়াকাটা সংলগ্ন হোসেন পাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, দুপুরে পাখিমারা পানি জাদুঘরের সামনের সড়কে নানার সাথে দাড়িয়ে ছিলো জাবের। এসময় কুয়াকাটা ভ্রমণ শেষে পাঁচজনের পর্যটকবাহী একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ ২৪-১৫৭১ গাড়িটি মাদারীপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়।

এতে শিশুটির মাথা, বুক ও পা রক্তাক্ত জখম হয়। এসময় শিশুটির স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসটি এলাকার লোকজন আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৭   ৩২৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ