ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে যৌথ অভিযানে গলদার সাড়ে ৪ লাখ রেণু জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে গলদার সাড়ে ৪ লাখ রেণু জব্দ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


পটুয়াখালীতে যৌথ অভিযানে গলদার সাড়ে ৪ লাখ রেণু জব্দ

বরিশাল: পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে ৪ লাখ ৪০ হাজার পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছ। শনিবার (২৬ এপ্রিল) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পটুয়াখালী ব্রিজ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এ অবৈধ রেণু জব্দ করা হয়। পরে মেরিন ফিশারি কর্মকর্তার উপস্থিতিতে জব্দ গলদা রেণুগুলো পটুয়াখালীর লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়। আটক বাস ও এর চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।
কোস্টগার্ড জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় তারা ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এতে নদী তীরবর্তী এলাকাসমূহে অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:৪৭   ২১৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ