ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণ উদ্বোধন

কাঁঠালিয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণ উদ্বোধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


কাঁঠালিয়ায় বিএনপির সদস্য ফরম বিতরণ উদ্বোধন


ঝালকাঠি:
কাঁঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটরিয়ামে মাস ব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম জামাল। ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপি কেন্দ্রিয় নেতা মাহাবুবুল হক নান্নু।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জজ কোর্টের পিপি এ্যাডভোকেট মাহেব হোসেন, এ্যাডভোকেট মো.শহীদুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি মো.খোকন মল্লিক, জেলা যুবদল সভাপতি রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.আজাদুর রহমান, যুগ্মআহবায়ক হেদায়েতুল ইসলাম ও জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন প্রমূখ। সভায় জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৬   ২৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ