ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সুজানগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


সুজানগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

পাবনা: সুজানগরে কাঁচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় বাগানপাড়া ফুটবল একাদশ কে ২-১ গোলে পরাজিত করে কাঁচারীপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর ও পদ্মা কলেজের অধ্যাপক ফারুক-ই আযম সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন।

কাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক নাবিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা ছাত্রদল নেতা ও কাচারীপাড়া যুব ক্রীড়া সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর জয়, চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকা- থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:২৫   ২৬৩ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ