ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

ঈশ্বরগঞ্জে স্বর্ণের দোকানে চুরি


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


ঈশ্বরগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারের গোহাটা এলাকায় অবস্থিত ‘রমনী জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

শনিবার (২৬ এপ্রিল) ভোররাতে দুর্বৃত্তরা দোকানের টিন কেটে সিলিং ভেঙে ভিতরে প্রবেশ করে সোনা-রূপা টাকা-পয়সাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে জুয়েলার্সের মালিক হাবিবুর রহমান মিলন শনিবার ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দোকান মালিক মিলন জানান, আমরা রাতের বেলা দোকান বন্ধ করে বাসায় যাই। দুর্বৃত্তরা আমার দোকানের টিন কেটে সিলিং ভেঙে প্রায় ৩ ভরি ৭ আনা স্বর্ণালংকার, ৩৫ ভরি নতুন চান্দি রুপার গহনা, ৫০ ভরি পুরাতন রূপা এবং ক্যাশ ড্রয়ারে থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৭১ হাজার টাকা বলে জানিয়েছেন দোকান মালিক।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সাধারণ ব্যবসায়ীরা পৌর প্রশাসক ও বাজার কমিটির সভাপতির কাছে বাজারের নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত প্রহরী নিয়োগের দাবী জানাচ্ছেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.উবাদুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। চোরদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করছি। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৫   ২৯১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ