ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিশ্ব নবীকে কটুক্তিকারী যুবকের ৫দিনের রিমান্ড আবেদন

বিশ্ব নবীকে কটুক্তিকারী যুবকের ৫দিনের রিমান্ড আবেদন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


বিশ্ব নবীকে কটুক্তিকারী যুবকের ৫দিনের রিমান্ড আবেদন

কুড়িগ্রাম: বিশ্বনবীর কটুক্তিকারী রাজারহাটের বোতলারপাড় গ্রামের বাসিন্দা সোমবারুকে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠিয়ে ৫দিনের রিমান্ড আবেদন করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বিশ্বনবীর কটুক্তিকারী সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু (৫০) রাজারহাট উপজেলা সদরের ছাটমল্লিকবেগ বোতলারপাড় গ্রামের মৃত-রামকান্ত বর্মনের পুত্র।

জানা গেছে,শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ি হাটে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি মূলক ও আপত্তিকর মন্তব্য করে বিক্ষুব্ধ জনতার রোষানলে পরেন সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু। এসময় সে কৌশলে পালিয়ে বাঁচলেও সন্ধ্যার মধ্যে বিষয়টি সর্বত্র জানাজানি হয়। রাতে সোমবারুর বাড়ির এলাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেন মুসলিম জনতা। খবর পেয়ে রাতেই ডিবি পুলিশ,রাজারহাট থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে রাখেন। এসময় পুলিশ সোমবারুর বাড়িতে অভিযান পরিচালনা করলেও সে গা ঢাকা দেয়ায় তাকে গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ।

পরে রাত আনুমানিক ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ,রাজারহাট থানা এবং মিঠাপুকুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে সোমবারুকে রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করেন। এবিষয়ে ২৬এপ্রিল কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র মজনুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে বোতলারপাড় এলাকায় গভীর রাত পর্যন্ত পুলিশি টহল জোরদার রাখা হয়েছিল,সোমবারু গ্রেফতারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান সোমবারুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ তার ৫দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪০:০১   ২৫৪ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ