ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সন্ত্রাসী কবির-মুসার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

সন্ত্রাসী কবির-মুসার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


সন্ত্রাসী কবির-মুসার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

ঢাকা: গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিয়াদ হাসান নামের একজনকে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় সন্ত্রাসী কবির আহমেদ ও মুসা আহমেদসহ ৪৮২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২২ এপ্রিল মৃত জিয়াদ হাসানের ভাই পারভেজ হোসেন বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে জিয়াদ হাসানকে গুলি করে হত্যার ঘটনায় মৃত জিয়াদ হাসানের ভাই পারভেজ হোসেন বাদী হয়ে সন্ত্রাসী কবির আহমেদ ও মুসা আহমেদসহ ৪৮২ জনকে আসামি করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দায়ের করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে রাজধানীর কদমতলী থানায় মামলাটি দায়ের হয়।
যার মামলা নম্বর ২৯।

এ মামলার অন্য আসামিরা হলেন-স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহেনা, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপস, সাইফুল কবির, হাসান ইমাম, কাজী আলী আজম, মানিক সরকার ও আখি সিকদারসহ বিগত ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি, মন্ত্রী, আমলা, পুলিশ কর্মকর্তাসহ জড়িত অনেককে আসামি করা হয়।

মামলার বাদী পারভেজ হোসেন আইনজীবীর মাধ্যমে গত ২০/০৩/২০২৫ তারিখে উপস্থিত হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার অভিযোগ দায়ের করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কদমতলী থানাকে অভিযোগটি যাচাই-বাছাই করে সাতদিনের মধ্যে এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেন।

পরে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এই অভিযোগ এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করেন।

সন্ত্রাসী কবির-মুসার বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে আরও অনেকগুলো থানায় হত্যা মামলা, গুলি করে হত্যা চেষ্টা মামলা, বাড্ডা থানায় দূর্জয় আহমেদ নামে এক ছাত্রকে গুলি করে হত্যার উদ্দেশ্যে চোখ নষ্ট করে ফেলা, বিধবা ও এতিমের অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি, প্রতারণা, অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচারসহ অনেকগুলো মামলা চলমান।

এ ব্যাপারে জানতে চাইলে কদমতলী থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, আমরা এই সন্ত্রাসী দুই আসামিসহ প্রত্যেকটি আসামিকে ধরার জন্য দেশের সকল প্রকার আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণ করবো। কেউ যেন বিদেশে পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:১৭   ১৫৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ