ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

পাবনা: চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৬৮) নামের এশবৃৃদ্ধ মারা গেছে। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পূর্বে জগতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মূলগ্রাম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। রোববার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেয়। তারা এসে মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:৫০   ২২৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ