ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাস্তার পাশে থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার

রাস্তার পাশে থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


রাস্তার পাশে থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার

পাবনা: চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার ছাইকোলা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই শিশুর লাশ পড়েগ থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের সাবের মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। শনিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়ি থেকে ছাইকোলা ব্রিজ সংলগ্ন দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যায় স্থানীয় একটি চা স্টলে চা খেয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল।
পরে রোববার ভোরে স্থানীয় মুসল্লিরা স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে মশারি দিয়ে ঢেকে রাখা মাড়াই করা ভুট্টার ওপর সালমানের মাঁথা থেতলানো লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতে হয়তো ওই মশারি দিয়ে ঢাকা ওই ভুট্টার ওপর ঘুমিয়ে পড়েছিল সালমান। ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতেই মৃত্যু হয় সালমানের।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ছেলেটা মানসিক ভারসাম্যহীন ছিল এবং রাস্তার পাশে মাঝে মাঝেই ঘুমাতো বলে তার বাবা-মা জানিয়েছে। রাতের বেলায় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে থাকতে পারে। পরে লাশ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দূর্ঘটনায় মৃত্যুর কারণ উল্লেখ করায় এবং স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সালমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৪   ২৩২ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ