ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে মতবিনিময়

কলাপাড়ায় জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে মতবিনিময়


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


কলাপাড়ায় জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে মতবিনিময়

পটুয়াখালী: কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গনমাধ্যম প্রতিনিধিদের করনীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউট’র সহযোগীতায় এনজিও ওয়েব ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির।

কর্মশালায় স্থানীয় সরকার পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গনমাধ্যমের ভূমিকা জোরদার করা, সংশ্লিষ্ট সরকারি সেবাগুলোর দায়বদ্ধতা বৃদ্ধি এবং বিভিন্ন অংশীজনদের মধ্যে সমন্বয় শক্তিশালী করার উপর জোর দেয়া হয়।

ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো. আশিকুর রহমানের সঞ্চালনায় এবং কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা. সোনিয়া আক্তারের সহায়তায় কর্মশালাটি পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির।

কর্মশালায় ২০ জন গনমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করে গ্রুপ ওয়ার্ক শেষে জলবায়ু সুশাসন নিশ্চিত করতে তাদের মতামত তুলে ধরেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৪   ২৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ