ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা বিদ্যালয়ে উপবৃত্তির ফরম বিতরনে টাকা আদায়

ভেড়ামারা বিদ্যালয়ে উপবৃত্তির ফরম বিতরনে টাকা আদায়


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫


ভেড়ামারা বিদ্যালয়ে উপবৃত্তির ফরম বিতরনে টাকা আদায়

কুষ্টিয়া: ভেড়ামারায় ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির উপবৃত্তির ফরম বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে। রসিদ ছাড়া সরকারি ওই শিক্ষা প্রতিষ্ঠানে ১২০ টাকা করে আদায় করা হচ্ছে। এ উপজেলায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের একের পর এক এমন অনিয়মে ক্ষুব্ধ সবাই। তবে রসিদ ছাড়া টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন প্রধান শিক্ষক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদরের ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি ও ৯ম শ্রেণি শিক্ষার্থী ওইসব শিক্ষার্থীকে একটি উপবৃত্তির ফরম ধরিয়ে দিয়ে ১২০ টাকা করে টাকা আদায় করা হচ্ছে।

নাম না প্রকাশ করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, প্রধান শিক্ষক আব্দুল হক খামখেয়ালীভাবে কোনো মিটিং ছাড়াই তার অফিস সহকারির মাধ্যমে শিক্ষার্থীদের থেকে জোর করে টাকা আদায় করছেন। এ নিয়ে কোনো শিক্ষার্থী ভয়ে প্রতিবাদ করে না।

অভিযোগ স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, ফরমের অনেক ফটোকপি, ফরমপূরণ ও অনলাইনের আবেদনের জন্য টাকা নেওয়া হয়। এজন্য কোনো রসিদ তারা দেন না বলে জানান। আমরা টাকা ফেরত দিয়ে দিবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, উপবৃত্তির ফরম বাবদ টাকা নেওয়ার সুযোগ নাই।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসাইন বলেন, টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫১   ২০৩ বার পঠিত  |            







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ