ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

দোহারে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


দোহারে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

ঢাকা: দোহার উপজেলার মালিকান্দা এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী ৬ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ধর্ষক মো. দলিল উদ্দিন ওরফে দলু (৪৭) কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। পরে সোমবার দুপুরে ধর্ষক মো. দলিল উদ্দিন ওরফে দলুকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গত রোববার উপজেলার পূর্ব সুতারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত দলু ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভদ্রকান্দা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তবে দীর্ঘদিন যাবৎ দোহার উপজেলার পূর্ব সুতারপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী উপজেলার সুতারপাড়া হলের বাজারে বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে ব্যবহারের জন্য বাজারের টিউবয়েল থেকে পানি সরবরাহ করতেন। যার বিনিময়ে দোকানদাররা তাকে টাকা-পয়সা ও খাবার দিতেন। কিন্তু গত ১/২ মাস পূর্বে ভিক্টিমের শারীরিক পরিবর্তন দেখতে পাওয়া গেলে তার পরিবারের লোকজন তাকে এর কারণ জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুদ্ধি প্রতিবন্ধী নারী জানায়, সুতারপাড়া ইউনিয়নের হলের বাজারে মিঠুর মার্কেটে দলিল উদ্দিন দলুর চায়ের দোকানের ভিতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে আনুমানিক গত বছরের ২ নভেম্বর সকালে এবং এর আগে ও পরে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনা জানার পর উপজেলার জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চলতি বছর ১৩ এপ্রিল তার পরিবারের লোকজন পরীক্ষা নিরীক্ষা করলে চিকিৎসক জানায়, তার গর্ভে ১৮ সপ্তাহ ২ দিনের বাচ্চা রয়েছে। এর প্রেক্ষিতে ধর্ষিতার মা বাদি হয়ে ধর্ষক দলিল উদ্দিন ওরফে দলুর নামে দোহার থানায় ধর্ষণ মামলা দায়ের করলে দোহার থানা পুলিশ এর গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে ধর্ষক দলিল উদ্দিন দলুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক দলিল উদ্দিন দলুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:০১:০০   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ