ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে অনুমোদনবিহীন সেন্ট্রাল হাসপাতালকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে অনুমোদনবিহীন সেন্ট্রাল হাসপাতালকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫


কালীগঞ্জে অনুমোদনবিহীন সেন্ট্রাল হাসপাতালকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

গাজীপুর: দুই বছর সাত মাস নয় দিন আগে (১৯ নভেম্বর ২৩) প্রসূতি কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুক্তা রানী দে সেন্ট্রাল হাসপাতালে সিজারিয়ানের জন্য যান। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১০ টার দিকে তাকে ডাক্তার ওটিতে নিয়ে যায়। সিজারের পর এক ছেলে সন্তান নিয়ে নার্স ওটি থেকে বের হয়। কিন্তু প্রসূতি মুক্তা রানীর অবস্থা সংকটময়। তাঁর জরায়ু কেটে ফেলা হয়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

রাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে তাঁর পরিবারের স্বজনদের বলে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন রাতে তাকে উত্তরা এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সকালে সে মারা যায়। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সবার মনে ক্ষোভের সৃষ্টি হয়।এই ঘটনার পর উপজেলা প্রশাসন সেন্ট্রাল হাসপাতালকে সিলগালা করেন। এরপর থেকে হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ অগোচরে প্রশাসনের অনুমতি ছাড়া হাসপাতাল খোলে চিকিৎসার কার্যক্রম চালিয়ে যায়। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ হাসপাতালে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের নিকট হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের কোনো অনুমোদনের কাগজপত্র, লাইসেন্স দেখাতে পারিনি। অপারেশন কক্ষ অপরিষ্কার ও বৈদ্যুতিক স্বল্প আলো,আল্ট্রানোসগ্রাম অস্পষ্ট, বাচ্চা ওজন মাপার মেশিন নষ্ট ও অপচিকিৎসার কারণে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে আর্থিক জরিমানা করেন। বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী আল আমিন ভূইয়া।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেন্ট্রাল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৪   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ